Monday, August 29, 2016

প্রশ্নোত্তর

"তুই এতো জবাব দিস ছেলের কথার যে তোর ছেলের প্রশ্নের শেষ নেই ! বাবারে বাবা!"

আমার মা প্রায়শই বিরক্ত হন।  আমার ছেলের সত্যিই প্রশ্নের শেষ নেই।  আমার দুটো সমস্যা এই প্রশ্ন করা নিয়ে।  এক, সব প্রশ্নের উত্তর আমি জানি না।  দুই, অনেক সময় এই প্রশ্নগুলো স্থান কাল পাত্র না দেখেই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।  এছাড়া আমার বিশেষ কোনো সমস্যা নেই।  আমার মা এর ও বোধ হয় দ্বিতীয় কারণেই সমস্যা।  নামছি সিঁড়ি দিয়ে বা লিফট এ।  কেও লিফট এ উঠলেন।  আমি হাসলাম।  ভদ্রতার হাসি।  বা জিজ্ঞাসা করলাম, " কেমন আছেন?" ছেলে প্রায়  সঙ্গে সঙ্গে জেরা শুরু করে, "কে মা? তুমি চেনো? কোথায় থাকেন? কোন ফ্ল্যাটে?" বিড় বিড় করে উত্তর দিয়ে তাকে থামানো যায় না।  ফুটছে সে টগবগ করে, "হ্যাঁ? কি বললে ? মা, জোরে বলো না একটু।  শুনতে পাচ্ছি না " মা তখন অন্য ভদ্রলোক বা ভদ্রমহিলার দিকে তাকিয়ে আপোলোজেটিক হাসি হাসছে।  লিফট থেকে নেমে একটু দূরে যেতেই আমার চিড়বিড়িয়ে রাগ "একটু অপেক্ষা করতে পারো না? কতবার বলেছি, পরে জিজ্ঞাসা করতে পারো কিন্তু তক্ষুনি জানতে হবে তোমায়!" একটুক্ষণও দমে যায় না তাতে সে।  "সরি সরি!" বলেই অন্য প্রশ্নে মন দেয়। তার প্রশ্নের আদি অন্ত নেই। আমি যেহেতু পণ করেছিলাম, দেবতা ঘটিত বা শয়তান ঘটিত কোনো রূপকথা দিয়ে আমার ছেলেকে কিছুই বোঝাবো না, তাই আমার কাজ অতি দুরূহ ছিল।  আমাকে জন্ম বৃত্তান্ত বোঝাতে হয়েছে, ছোটদের মতো করে কিন্তু, বিজ্ঞান সম্মত পথে।  মাসিক ধর্ম বোঝাতে হয়েছে, "ওসব বড় হলে বুঝবে!" না বলে। জাতি প্রথা থেকে চে  গুয়েভারা সবেতেই  আমার ছেলের অদম্য কৌতূহল।  এখন আমাদের একটা সিগন্যাল আছে যা দিয়ে আমি বুঝিয়ে দিই যে ব্যাপারটা এক্ষুনি সবার সামনে বলা ঠিক হবে না।  আমি বলি "তুমি কি এক্ষুনি শুনতে চাও?" সঙ্গে সঙ্গে ও বলে, " না না পরে বললেও হবে।" তাছাড়া ছেলেও কখনো কখনো আজকাল  কিছু একটা দেখিয়ে বলে , "মা, এটা দেখে নাও।  আমাকে বাড়ি গিয়ে বুঝিয়ে দিও এটা কি!"

প্রশ্ন করা ও প্রশ্নের উত্তর দেওয়ার, আমাদের ছোটবেলায় এতো চল ছিল না। কিন্তু, আমার বাবা আমাদের ছোটবেলায় অনেক প্রশ্নের উত্তর দিতেন।  আমার স্পষ্ট মনে আছে আমি যতবার লোকাল ট্রেন এ বসে বাবার কাছে পর পর স্টেশন এর নাম জানতে চাইতাম,  ততবার একটুও বিরক্ত না হয়ে বাবা নামগুলো বলে দিতেন।  বাবাকে তখন হিরো মনে হতো! মনে হতো বাবা জানেন না এমন কিছুই নেই। এখন যখন ছেলেকে আমি মেট্রোতে  পর পর স্টপেজ এর নাম বলি, আমার সব সময়  বাবাকে মনে পড়ে।  আমি ভীষণ ভালোবাসতাম এরকম সব গুরুজনদের সাথে থাকতে যারা সর্বক্ষণ অনেক প্রশ্নের জবাব দিতে তৈরী থাকতেন।  কিছু কিছু মানুষকে অদ্ভুত ভাবে মনে আছে তারা শুধু আমাদের প্রশ্নের উত্তর দিতেন বলে।  আমি যখন ক্লাস এইট এ পড়ি তখন এক কাকু আমাকে সোভিয়েত রাশিয়ার পতনের কারণ বুঝিয়েছিলেন ও আমার সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন।  এতো ভালো করে বুঝেছিলাম ও পরে ডায়রিতে নোটে করে রেখেছিলাম যে এই প্রশ্নের উত্তর যখন দিল্লি স্কুল ওফ ইকোনোমিক্স এর প্রবেশিকা পরীক্ষায় লিখতে হয়, তখনও সেই কথোপকথন মাথায় ভাসছিলো।  অথচ ততদিনে আমি সমাজশাস্ত্রে স্নাতক আর আরো অনেক বই পরে ফেলেছি।  কিন্তু ঐ কাকুর সামনে বসে প্রশ্নোত্তর এর মাধ্যমে শেখা সম্পূর্ণ আলাদা  অভিজ্ঞতা ছিল।  যা সারাজীবন মনে রয়ে গেছে।

সব কিছুকে প্রশ্ন করা বা ক্রিটিকাল থিংকিং কিন্তু আমি খানিকটা বাবাকে দেখে শিখেছি।  আর পুরোটা শিখেছি আমার দুই মামাতো ভাইকে দেখে।  যে বাবা আমার ছোটবেলায় অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এই ডেমোক্র্যাটিক ট্র্যাডিশনটা কিন্তু বড়বেলায়, বা বলা যায়, মেজবেলায় (যখন আমি ১৩-১৪-১৫) বজায় রাখতে পারেন নি। বড় হবার সাথে সাথে বাড়ির অলিখিত নিয়মাবলীকে তিনি ভীষণ গম্ভীর ভাবে মানতে শুরু করেন এবং প্রশ্ন করলে ভয়ানক রেগে যেতেন।  এটা নিয়ে যখনই ভাবি, এর জন্যে অনেক ক্ষেত্রেই আমি সমাজব্যবস্থাকে দায়ী করি।  আমার বাবাকে হয়তো, না চাইতেও মেয়েদের সাথে দূরত্ব বানিয়ে নিতে হয়েছিল।  মেয়েদের সব প্রশ্নের উত্তর বাবাদের দেওয়ার কথা নয় এটা ধরে নিতে হয়েছিল সমাজকে মেনে। আমার ছোট বোনের ভাষায়, আমাদের দিদি বেশি প্রশ্ন করেনি তাই খুব প্রিয় ছিল সবার।  আমি ভীষণ প্রশ্ন করে খুবই মুশকিলে পড়তাম প্রায়ই।  ওর জন্যে তাই বাঁচতে গেলে কি করতে হবে,  স্পষ্ট হয়ে গেছিল। ওই যে সেই গানটা মনে আছে? "কথা বলো না।  কেও শব্দ করো না!" আমি কিন্তু প্রশ্ন করা ছাড়িনি।

অনেক প্রশ্নের উত্তর আমার মতোই আমার বাবাও জানতেন না।  কিন্তু আমাদের বাবাদের আমলে বাবাদের ঘাড়ে সবজান্তা হবার একটা দায় ছিল।  আমাদের এই দায়টা কম।  আর আমাদের কাছে গুগল আছে, তাই তথ্যের অভাব নেই।  আমি যদি মনে করি আমার ছেলের প্রশ্নের উত্তর দেব, তথ্য খুঁজে  অসম্ভব নয় আমার কাছে।  কিন্তু আসল কথা হলো, উত্তরটা দিতে চাই কি না।  ছোটদের প্রশ্নের শেষ নেই এবং প্রশ্নের ধারা সম্পর্কে কোনোরকম পূর্বানুমান করা অসম্ভব প্রায়।  তাই দুটো প্রধান কথা।  এক, তথ্য সংগ্রহে বাবা-মা আগ্রহী কি না।  এবং দুই, প্রশ্ন করাকে বাবা-মা ভালো মনে করে কি না।  দ্বিতীয় কথাটা প্রথমটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।  এটা এক ধরণের ভাবাদর্শের প্রশ্ন।  আপনি কি বিশ্বাস করেন প্রশ্ন করা উচিত? নাকি আনুগত্যই শেষ কথা?

আমাদের বাবা মাদের  সময়কার কথা বলি।  আমার মনে হয়, আমাদের বাবা মা রা গুগল না থাকা সত্ত্বেও বেশি তথ্য জানতেন।  আপনি সন্দেহ করতে পারেন আমি এখনো সেই "আমার বাবা সব জানে" রোগে ভুগছি। হতে পারে, কিন্তু কেন একথা বলছি বোঝাবার একটু চেষ্টা করবো।  আমাদের বাবা মা এরা বই পড়তেন।  বই লেখা মুশকিল।  ছাপানো তার থেকেও বেশি কঠিন কাজ।  লেখার অক্ষরে পাওয়া তথ্য তাই অনেক বেশি ভরসা যোগ্য ছিল। ওঁদের পড়া তথ্য তাই আমাদের খুব কাজের ছিল ।  এখনো আমাদের বাবা মা এরা লেখার অক্ষরে কিছু দেখলেই ভাবেন সেটা ঠিক কথা।  ইন্টারনেট হবার পর থেকে লেখার অক্ষরে যা দেখা যায় তার অধিকাংশই বিশ্বাসযোগ্য নয়।  এই নিয়ে আমি প্রায়ই আমার মা, মামী ও বাবা, কাকাদের সাবধান করে থাকি।  কিন্তু সেই সঙ্গে বুঝি যে, যে প্রজন্ম লেখা ও ছাপার অক্ষরকে শ্রদ্ধার সঙ্গে দেখে এসেছেন তাদের জন্যে কি মুশকিল এটা ভাবা যে এই সমস্ত তথ্য সম্পর্ণ ভুল ও অসৎ-উদ্দেশ্য প্রনোদিত!

 যাই  হোক আসল কথায় ফিরে আসি।  তথ্যগত জ্ঞান থাকা সত্ত্বেও, আমাদের বাবা মা এরা উত্তর দিতে পছন্দ করতেন না।  তাঁদের ধারণা ছিল সব কথা  না জানা ভালো।  বা জানলে ছেলে মেয়েরা অকালেই পেকে যায়।  এবং এতো কথা বললে বাবা মা ও ছেলে মেয়ের মধ্যে যে একটা শ্রদ্ধাপূর্ণ দূরত্ব থাকা দরকার সেটা রাখা মুশকিল হয়ে যায়। এগুলো কি সত্যি? আমার ছেলের করা প্রশ্নের মতোই এর সব গুলোর জবাব আমার কাছে নেই।  আমার হাতেনাতে রিসার্চ এর স্যাম্পল ও একটি মাত্র।  যদি না আমার ছোট বোনের কথা ধরি।  যাকে আমি অনেক কিছু জানাতাম, প্রশ্ন না করা সত্ত্বেও। তাদের  উদাহরণ দিয়ে যদি প্রমান করতে যাই  তবে তা ধোপে টিকবে না।  তাই বাকি থাকে অন্যদের করা রিসার্চ।  রিসার্চ বলে, ছোটদের প্রশ্নের জবাব দিলে তারা উৎসাহ পায় ও আরো জানার চেষ্টা করে, যে উত্তর দিয়েছে তাকেই আরো জিজ্ঞাসা করে।  এ আর আমরা জানি না!  আসলে এটা আমরা বাবা মা এরা জানি বলেই গোড়াতেই বন্ধ করে দিতে চাই প্রশ্নোত্তরের পালা।

তথ্য জানলে কি ছেলে মেয়েরা পাকা হয়ে যায়? এর সম্বন্ধে রিসার্চ যা বলছে তা শুনলে অবশ্য একটু সন্দেহ হয়।  রিসার্চ বলছে, ছোটরা, মেজবেলায় ভীষণ কৌতূহলী হয়।  যদি তাদের প্রশ্নের সদুত্তর তারা না পায়, তাহলে তারা নিজেরা খুঁজে নিতে চেষ্টা করে উত্তর।  আর এই খুঁজে নেওয়াটা বেশ বিপজ্জনক হতে পারে। উদাহরণ হিসাবে বলি, নেদারল্যান্ড এ সব স্কুলে যৌন শিক্ষা বাধ্যতা মূলক।  আমেরিকা যুক্তরাজ্যে স্কুলে যৌন শিক্ষা দেওয়া হয় না। প্রথম যৌন সম্পর্ক হয় নেদারল্যান্ড এ ১৮ বছরের পরে, অন্য দিকে আমেরিকা যুক্তরাজ্যে প্রথম যৌন সম্পর্কের বয়েস ১৫।  আমেরিকাতে টিনএজ গর্ভধারণ একটা খুব বড় সমস্যা।  এটা লিখতে লিখতেই আমি দেখতে পাচ্ছি আমার মা চোখ বড় বড় করে ফেলেছেন! এ'সব কথা কেন! এইসব কথা নিয়ে আমরা বাড়িতে আলোচনা করি না। আর সেটা বলতে না বলতেই মনে পড়লো ভারতে আট কোটি মেয়েরা ১৮ বছরের হবার আগেই বাচ্চার জন্ম দেয়।  যদি যৌনশিক্ষা হতো, আমার ধারণা এতো বাচ্চাকে এতো তাড়াতাড়ি মা হতে হতো না। বিজ্ঞান বলে সমকামীদের নিয়ে কথা বললে কেও সমকামী হয়ে যায় না কিন্তু এতে নিজেকে সমকামী হিসেবে চিহ্নিত করতে পারার পর হীনমন্যতার শিকার হয়ে আত্মহননের দিকে এগিয়ে যাবার সম্ভবনা কমে যায়। শ্রদ্ধাপূর্ণ দূরত্বের ব্যাপারটা ক্রমশই বদলাচ্ছে।  আমাদের সময়েও অনেক বাবা মা ছেলে মেয়ের বন্ধু ছিলেন।  এখনো অনেক বাবা মা বন্ধু হতে পারেন না।  এরকম চলতেই থাকবে। আশাকরি আগামীদিনে আরো বেশি বাবা মা ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার মধ্যে যৌক্তিকতা খুঁজে পাবেন।

আমি প্রশ্নোত্তর এর খুব বড়ো সমর্থক।  আমি মনে প্রাণে বিশ্বাস করি, শিক্ষার কাজই হচ্ছে প্রশ্ন করতে শেখানো।  আর বাবা মা ই তো প্রথম শিক্ষক, তাই না? প্রশ্ন অনেক সময়ই অস্বস্তিতে ফেলে। একেবারে ঠিক কথা! কিন্তু মানুষ অস্বস্তিতে না পড়লে তো স্থিতি বদলায় না।  স্থিতি না বদলানো হলো জড়তা।  আর জড়তা না কাটলে, আমার বাবার শেখানো  "চরেইবেতি চরেইবেতি" র কি হবে ! 

Letter to the Lost and Found Department

He had to get down two stations before mine!
The face that I found sleeping when I boarded the train.
I wish he slept all through.
I would not have had to steal glances at his reflection in the window mirrors, otherwise.

I got onto the train thinking its going to be a long journey at the end of the day!
And now I want to go back to that 8.45 train every day!
Or does he ride the train only on Sundays?
Or probably that was the only day!
Was he coming back from a weekend trip?
He fell asleep, remember?
He had a backpack for sure! a black one.
What did it have? Camera? Or just clothes?

In between, the person seated between us, got down from the train, but I could not bring myself to casually slide towards him.
I want to kick myself for that! I am always like that!
I still regret not kissing in Malaysia and not going to Granada with one South American friend, who asked.

I tell myself every time, "You don't have much time!
You can't afford to live in regret!
Come on! Show some initiative."
But alas! who is listening to me? Not me at least!

I have a feeling he stole a few glances too.
I know, I know, it could just be my wishful thinking.
But what’s so bad in thinking he also regretted not sliding casually towards me?
Or not being a little closer while tying his shoelaces?
Or not missing his usual stop that day?
May be he is in the last compartment of the train tonight, looking for me.

Whats so bad in thinking he just can’t fall asleep today! 

Tuesday, January 5, 2016

Images of the year

Flitting images of a year that has just gone by
Crowd my mind as I lie in the box that I have dreaded for the year before.
They create a mural made of small mosaics, 
Much like that magic garden in a city where some loved ones live.

A particular step of an old forgotten monument framed by crumbling walls,
 with a book in my hand,
It did not have to be so forsaken, had it got the king it was meant for.
The king could not come back, once he left.
He longed for it for 4 years,
The building has been mourning him since.

A crowded street, an excited group, a riot of smells and kaleidoscope of images.
Rushing through to the end of the street and then tracing back one's own footstep craving for some more....

A temple safely tucked away in a silent corner of a bustling street for a millennium. 
The monkeys that climbed down its walls to give company to the lone visitors. 

A serene lake which held the sky and the mountains in the horizon,
The same way that we hold our friends in distant places in our hearts.
Their images are as unflinching as that of the mountain in that tranquil lake.
The world walks around. The image stays.
Except may be on clouded days, when the water can't reflect anything.



Then the rain that seemed it would never stop and a dark blue umbrella that made a personal cloud,
Under that big dark cloud that covered the sky.
It reminded me of another monsoon afternoon, which left a group of friends so badly drenched,
It seemed we all had given in to the might of the rain.
It always makes me wish that we gave in to the might of rain more often.
I wish we could believe, life does not melt away when we stand in rain.

Then that group of laughing adults in a lush green ground that included a teenager
Their laughter attracted curious looks from the locals, in the mid-day heat.
It was an odd group whose features varied as far and wide as they could.


The stories one heard during the year.
The stories that could not make space in popular history books
The stories of hope, the stories of defeat,
The stories stories of search; both personal and mundane.
I witnessed myriad forms of love.
Some that killed each other in numerous ways, every day.
That murderous emotion still demanded the tag of love.
So did the ones that demolished others all around. 

I could think of those times when I was fortunate enough to hear 
something beyond "I am fine" ....
That word combination that should be sued for most gross destruction of truth in modern times! 
And the times when I was unfortunate enough to understand some love stories as they should never have been understood.
Images of me standing up for others. Images of me failing myself.
The tables one could turn within a year (with big laugh!)
The chairs that still need to be shaken a bit.
But good to have a list!

As I start another year with some smiling faces to fill my eyes and a forehead to kiss,
Emerging from that much dreaded box, I look forward to paint another mural 
That would fill this ever broadening horizon of life.....

Tuesday, November 10, 2015

Delirium

The other day I was reading about phantom pain.
Have you ever heard about it?
Its a pain in an organ or a limb that does not exist.
Sharp, intolerable pain.
Painkillers are required to manage it.
Some of us need low dose of electric shocks!
Anti-depressants and sleeping pills are prescribed too, says another journal.
What do these medicines actually help you forget?
That you have a pain?
Or they help you remember that you don't have the limb anymore?
You can not have the pain in a body part that does not exist!
It is gone!
Is it its last ditch attempt at being alive?
Why doesn't the pain sleep?

A friend once told me, women who undergo abortion,
Many a times remember the abortion date and every other detail attached to it.
She said, they also remember a probable date of birth of the child,
And often think how old they would have been, had they been given birth.
This is so even when they decide to undergo the abortion, themselves.
When they knew that was the right thing to do,
Given the age or the circumstances or the relationship.... or the lack of it!
They cant stop thinking about how it would have been.
My friend said, their partners often find this strange!
For they supported these women's decision to abort. Then why this mourning?
Why this relentless stream of memories, of the memories that never formed?
Is that ghost mourning then?
Why don't these memories fall asleep?

They keep me awake many a nights!
Phantom pains and ghost mourning ....
I remember things that should have been long forgotten.
Instead they fill my nights. Is it their last ditch effort to remain alive?
They don't mean anything, anymore! 
I even wonder why they meant so much to me!

Why don't they sleep?
My head can then go silent. It is never silent.
Its much alike my street in all hours of the night....
Why doesn't my street sleep?
Why doesn't it let me sleep?

Insomnia! Is that what they suffer from?







Thursday, October 29, 2015

এমনও হয়, কথোপকথন

"আমি বুঝতে পারছি, সন্দীপন।
কিন্তু আপনি কি শুনছেন আমার কথা?
নীলা আপনাকে ভালোবাসে না।"

"আমি শুনছি, ডাক্তার সোম।
বিশ্বাস করুন, আমি শুনছি!
নীলা আমাকে ভালবাসে না। আমি জানি।
ও যখন বলেছিল, আমাকে কোনো এক সমুদ্র তীরে গান গেয়ে ঘুম পাড়াতে চায়....."

"ওর নিজের স্বপ্নের কথা বলেছিল', হয়তো..... "

"হ্যাঁ! আপনি বলেছেন আমাকে!
মানুষটা বাহুল্য মাত্র।
এক্সট্রা ! উপমায় অলংকার আনে।  তার বেশি নয়।
নীলা বলেছিল', আমার সাথে হারিয়ে  যেতে চায় দূর কোনো বনানীতে
সবুজের আকাশে হারাবার আমন্ত্রণ আগেও বহুবার  পেয়েছে,
কিন্তু যেতে রাজী ছিল' শুধু আমার সাথে।
হয়ত' সেদিন রাত্রে কথায় পেয়েছিল ওকে!
আর যতবার নিজের জীবনের সব কথা উজাড় ক'রে বলেছে আমাকে,
হয়ত'
বা মাতাল ছিল একটু।
আর বলেছিল, আমি যদি পাখি হই, 
আমার ঠোঁটে ধরা পল্লব হতে চায় ও,
ভীষণ ঝড়েও  আলাদা হয় না যারা ..."

"সন্দীপন,  শুনছেন না কিন্তু আপনি কিছুই,
নীলার সাথে কথা হয়েছে আমার।
ওর বিন্দু মাত্র সন্দেহ নেই যে আপনাকে ও ভালবাসে না।
আপনি নিশ্চয় ওকে বিরক্ত করে যেতে চান না? "

"না।  না।  কখনই না।
নীলাকে আমি বিরক্ত করব, অনুসরণ করে বেড়াব'
এ কথা আমি ভাবতেও পারি না।
আমি কখনো করিনি এরকম। আর সে কথা তো আপনি জানেন।
জানেন তো, ডাক্তার সোম ?
কিন্তু, আজকাল মনে হয় যেন করেছি অনুসরণ ওকে এক সময়।
মেয়েটার বড্ড কাছাকাছি চলে গেছিলাম .....
ওর এখনকার কথা শুনে খুব লজ্জা লাগে, বিশ্বাস করুন!
নিজের কাছেই ছোট হয়ে গেছি।
কিন্তু, আমি সত্যি বুঝতে পারিনি ও আমাকে ভালবাসেনা।"

"ও যখন আমাকে বলেছিল,"আমার বাবা কে ভালোবাসতে পারবে সন্দীপন ?
"আমার বাবা বড্ড ভালবাসার কাঙ্গাল!
"বাবা কোনোদিনই তেমন ভালবাসা পায়নি, জানো!"
ও যেন কোনো প্রায়শ্চিত্ত করছিল।
কিসের প্রায়শ্চিত্ত জানি না! জানতেও চাই নি !
বলেছিল, "আমরা দুজনে ভালবাসব' বাবাকে"!
আমি তখন বুঝিনি, নীলা আমাকে ভালবাসে না।"

"ও বলেছিল, এমন ভাবে ছেড়ে চলে গেছে লোকে ওকে বার বার
ভাড়া বাড়ী মনে হয়  ওর নিজেকে!
যাকে শুধু ছেড়ে যেতেই আসে লোকে!
আসে আর চলে যায় ....
 আর্তনাদ মনে হয়েছিল ওর  শব্দগুলো!
মনে হয়েছিল, আমাকে বলছে, "যেও না! প্রমান করে দাও আমি ভুল!"
সেই  রাত -দিনগুলোতে, বুঝিনি ও আমাকে ভালোবাসেনি।
যখন  শেষ বার দেখা করার পরে আরও একবার দেখা করতে চাইতো,
দাঁড়িয়ে থাকত রাস্তার দিকে তাকিয়ে আমি চোখের বাইরে না যাওয়া অবধি,
আমার ফেলে আসা চা এর ভাঁড়ে শেষ চুমুক দিত',
চোখে দুষ্টুমির হাসি ঝিলিক দিত' তখন!
ভালো যে বাসে না, সেই সময় বুঝতে পারিনি।"

"সন্দীপন .... আবার শুরু করলেন আপনি!
আমি তো বললাম ..."

"আপনাকে আর বলতে হবে না ডাক্তার সোম!
আমি জানি, ও আমাকে ভালবাসে না।
আপনি বলেছেন আমাকে।
নীলাও বলেছে, আমাকে সে কোনো দিনই ভালবাসেনি।
প্রতিটা শব্দ মনে আছে আমার।
বলেছে , আমাকে পুরুষ বলেই মনে হয়নি ওর কোনদিন।
হয়ত আমি লিঙ্গ-বিহীন, অবয়বহীন কোনো প্রাণী ছিলাম ওর কাছে!
তাইই রয়ে যাব !

শুধু একটা কথা বলতে চাই, শুনবেন, ডাক্তার সোম?
ভালবাসা ঠিক কাকে বলে আমি এখন আর জানি না।
কারণ, যে সময় টা নীলা আমাকে বিন্দু মাত্র ভালোবাসেনি,
আমার প্রতিটা মুহুর্তে মনে হয়েছে ও যেন আমাকে সব থেকে বেশি,
সবার থেকে বেশি ভালোবেসেছে!

আর ঠিক সেই জন্যেই, আপনাকে আমার ভীষণ দরকার, ডাক্তার সোম!!"

A conversation....may be..


"Yes! I understand Sameer.
But what you need to understand, is that she does not love you."

"I know, Dr. Shom. She does not. 
I have it clear in my head now.
I can’t make the same mistake again.
I know, when she told that she wants to sing me a lullaby by the sea shore,
She was just making a conversation. 
When she told me​,I was the only one with whom,
She wanted to travel to a faraway land, 
​A​lthough, many had proposed the same, earlier. 
It must had been a light-hearted comment!
I am the one who took it seriously.
She must had been a little high, tipsy as they say,
when she shared minutest details of her life​ with me​.
When she promptly said, she wanted to be that lone branch under me, 
​As I pointed at a picture and said that bird could be me........." 
 "Sameer! You are not listening to me.
She does not love you!
I have talked to her. 
Do you want to be called a stalker?"
"No. ​Definitely not. I know I can not follow her. 
I have never, actually and you know that. 
Don't you Dr. Shom?  
However it feels now that I did. 
And I am sorry for that. Truly sorry. 
Because I was not sure she did not love me, when she asked if I could love her dad!
She felt no one​ ever​ loved h​er Dad​, except her. 
She wanted to make up for....I d​ont know what!!
But she wanted me as a partner in loving her dad. 
I was not sure then that she did not love me!​
I was not sure that she did not love me,
When she said everyone leaves her like a rental flat,
​And this repeated so many times
That she was certain she was a nom de plume for a prostitute!​ 
She cried out loud!
And it seemed she needed an activist. A personal one for herself.
No...don't laugh! She indeed....
I was not sure she didn't love me,
When I caught her sipping from the straw I left in my soft drink bottle.
I was not sure when she wanted to see me one last time after every last time....."

"Mr. Sameer....."  

"Wait! You have said it already! 
I know what you would say again...
She does not love me.​ ​
I know. 
You have told me so!
She has told me so!
She said, she never did.  
I remember every word of it.
She said, she did not even consider me a man. Ever! 
I was this sexless, perhaps faceless person. 
I will always remain that
I truly don't know ​anymore ​if I know what's love!
And I promise I would not follow her,​
But will you hear me out if I say, 
I have felt loved more than ever, all those months she did not love me​
Will you Dr. Shom? 

And probably that's why I need you...."


Tuesday, October 6, 2015

Dreams are not real

Dreams have no connection to reality.
Almost never.

In my dream this morning, you came to meet me by the river. 
We sang lalit as the sky got lit slowly...  
​It was elaborate ​...​
Unhurried, unrestrained...
I ​looked at you as I saw the morning star.
I was relieved.
It felt I don''t have to worry about you going away anymore.  
​I smiled in my dreams,
I somehow always knew you would stay. 
I know dreams have no connection to reality,
​When I woke up, ​my phone beeped to remind your imminent departure 

Dreams are not real. They are never.
In my dreams you reach out and hold my hand,
​When I feel scared, ​but still ​try to ​show a brave face.
When we bend forward together,
​to see the road ahead​ through darkness...
You kiss my temple. ​
In my dreams, 
You hold my uncertainty in your strong certain palms. 
Dreams are never real, because I know, 
You have not found your certainty. Not yet. 

In my dreams, you often agree to close your eyes.
You want to rest your head on my shoulder. 
Breathe deep and let me hear your breathing,
For hours...​
I know dreams are never true,​
When we meet, you talk non stop!

Dreams are indeed not real.
In my dreams I swim like a swan through all the suds 
​A​nd ​often agree to suspend disbelief.
In reality I stumble too often, choke, and struggle to keep afloat.​

Dreams have nothing to do with reality.
In my dreams, you never leave my side. 
In reality, I do not meet you for years!
​



-- 

Who is Fumbling on Forgiveness After All?

It has been a long time since I have been musing on this topic. I wanted to write on it quite a few times but I, even I, fear being misunder...