Monday, March 23, 2015

শুধু আজকের সন্ধে টা

শুধু আজ সন্ধেটা হাত ধরতে দিও 
অন্য মনে থেক', অন্য দিকে তাকিয়ে থেক'
ভান কোরো, যেন বোঝো নি, 
আঙুলে আঙুল ছুঁতে দিও, যেন হঠাত! 
যেন ইচ্ছা নয় তবু! কিন্তু ধরতে দিও হাত।  

শুধু আজ সন্ধেটা রুপকথার জাল বুনতে দিও 
আমি এখন নিশ্চিত জানি রুপকথা সত্যি হয় না।  
তুমি জানো, "হয় না, হবে না, হতে পারে না!"
আমি জানি তোমার জানা দিয়ে।  দৈব বাণীর মত অমোঘ সে জানা।  
এমন বকুল ঝরা বসন্তের ঘোর লাগা সন্ধ্যেতেও তাই ভুল হয় না।   

তবু শুনতে দিও  রুপকথা, 
সত্যি করতে দিও ইছামতি নদী মনের গভীরে।  
ইচ্ছের মতই ইছামতি নদী চোরা স্রোতে বয়
আঁকা বাঁকা, চুলের কাঁটার মতো, 
লুকিয়ে পড়ে রঙ্গন গাছের ঝোপের পেছনে,
শুধু তোমার চোখের আড়াল টুকু চেয়ে ......
তবু বয়।  

যে স্বপ্ন দেখেছি আমি তোমার চোখে তার নাম  নেই কোনো,
সেই স্বপ্ন বোনার ভার তোমার কাঁধ আজ আর নিতে পারবে না  
তোমার নোয়ানো কাঁধ আহত করে আমার পাঁজর, 
পাঁজরের পিঞ্জরে বদ্ধ প্রাণ ব্যথা পায়.....
আমি তখন হাত রাখি আমার হাতে। 
অগুণতি রাতে।

শুধু আজ সন্ধেটা তোমার হাত ধরতে দাও ....

Wednesday, March 11, 2015

On nights like these...

On nights like these, I want to be just completely silent.
Most of the words around me seem so pointless 
Unnecessary almost.
I even want to tell the sound of my breathing 
shhh....shhhhh.....shhhhh.....


On nights like these

I spot the big dipper when I look up.
Invariably. It just has to be there!
It never fails to appear right above my head,
Just when I go through these unending questions, 
in my mind.
I shuffle though them, turn one page after another
Only to find another big deeper, drawn in bold.






On nights like these
I stretch my hands far ...
In the far east and the far west of my life. 
I want to touch that butterfly of Teman Negara,
 with one hand
I want to fill my heart with its colors.
And I want to touch 
The last sunset of the year in Granada, with the other. 
All, in the same night.




On nights like these
When the half-eaten moon, finally decides to show up,
I avert my eyes but I admit to it that life goes on.
It goes on beyond horizons and nests held in eyes.
It goes beyond crimson sunsets that still transpire in your heart.
It goes on, although it looks like that moth-eaten moon on some nights.
And although I often look for that hand on loan, 
And I feel around for it in my sleep,
Deep inside I let it go, a fraction of an inch at a time.
I now know, 
Lone hands on tentative loan, can not walk the whole nine yards. 
Bit by bit....I let go of that hand.

And I let go of my shore, 
The only shore I have ever known.
On nights like these...




Saturday, February 28, 2015

How do we live on?

Most of us fail to stand up to the occasion, most of us. 
Do not kill yourself if you are one of us
We are all living on, after all. 
Why should not you? 

Most of us do not stand by the woman narrating her pain.
We try to look for a motive.
We are never as afraid to be caught on a wrong foot as we are then.
"What if she has an ulterior motive?"
"I only know one part of the story."
Our urge to be just knows no bound, when a woman tells her story of pain.
So what it is the only time we felt this surge of desire!
So what if we have made errors of judgement many times and lived!
We can not. Not this time. 
But don't worry if you have not stood up. Live on!

Most of us do not stop when we see a body lying on or by the side of road
It's a human body. One of our own, but wait!
No! not one of our own.
He is in tatters, she is lying in blood, he rides a motorbike, 
She was passing in a three wheeler...
That was a child of color...
He seemed from the slum nearby....
They are not our own.
We can't pay attention to everyone on the road.
Haven't we been told not to?
We do not stop by the body. We carry on. 
Life carries on. 

We do not stand up to the occasion when it comes to practice too.
"Keep your professional beliefs away from personal life"
A well-wisher had told me once.
Living your life is different from the theories that you belt out in office space. 
You can talk of honesty, if you have to,
But you are not required to live an honest life.
You can talk of truth, if you want to
You don't have to be true to yourself or to the ones closest to you.
We can talk of equality, justice, you can talk of love among people
We don't have to live it. 

We don't have to stand up when injustice occurs.
When someone gets raped, gets killed in front of our eyes
We don't have to raise so much of a voice 
We can live on.
And how about raising a finger? 
Now that's a different matter altogether,
How else one clicks pictures otherwise?

I have one question though, can we then look at those pictures?
And picture ourselves? 
How we were? 
How we stood? 
What position? 
How clear?
Can we think of being there again?
Can we? I thought otherwise.

But then two days ago, you did that again. 
And as thousands spend sleepless nights looking at those pictures, 
I need to ask, how you live on after taking those?
After standing there. 

I know we all fail to stand up and we still live on.
But this one time, can I plead that at least one of you to go kill yourself?
Like those Naga soldiers after returning from Chhattisgarh did?
And let me know we are after all human beings..
Once again. 




Thursday, January 22, 2015

সময় ভালো নয়

তোমার আমার হিসেব যদি বল'
দুটো চলে অন্য দুটো খাতে
আমার বলা কথার জমে ভার
তোমার কথার দোষ হয় না মোটে।

আছে একজন মস্ত' পালোয়ান
মুখের কথায় জগত করে সারা
চোখ বলে যায় অন্য কথা কোনো
সে ধ'রে নাও মন কে চোখ ঠারা!

সকাল বেলা মুগুর ভাঁজে যারা
তাদের আমার ভীষণ রকম ভয়
সেই মুগুরের মিষ্টি বাড়ি খেয়ে
ইহলীলা সাঙ্গ যদি হয়?

মন দিয়ে ফ্যামিলি করে কেও
বাড়ে তার ফ্যামিলি মেম্বার
আমরাও সব তাঁরেই মানি মাথা
ঝামেলায় কি যাবার দরকার?

উদোর্ পিন্ডি বুধোর মাথায় দিয়ে
নিশ্চিন্তে কামু র নভেল পড়'
তোমার মাথায় তা'র তো নেই ভার
তোমার মাথা অনেক বেশি বড়'।

কেও আবার খবর দ্যান খুব
কিন্তু পড়তে চান না তারা মোটে
পড়াতে গেলে ঘ্যাঁচ ঘ্যাঁচা ঘ্যাঁচ ঘ্যাঁচ
সুতোর সঙ্গে তোমারেও দ্যান কেটে!

অনেকে আবার মিষ্টি কবি মানুষ
মানুষ নাকি রঙ্গীন কথার ফানুস!
ইমোশন তো কিছুই বোঝো না!
এত শিক্ষা যাবে কি তবে মাঠে?
জানো না যারা ধানবাদ এ তে থাকে
চটে গেলেই মগরা চটি হাঁটে ?

আরো আছে দুষ্টু মত' লোক
মুকুল কে সে বড্ড ভালবাসে
চেষ্টা ক'রে বাগায় খেতাব কত
উঠলে পরে সকালে ঘুম থেকে! 

ছাতা হাতে তোমায় দেখে ফেলে
ভাবে যারা বৃষ্টি আসবে বুঝি
অবাক চোখে আকাশ পানে চায়
খোঁজে মেঘ আছে কি ইতি উতি?

বোঝে না তো সময় ভালো নয়
আষাড়ে মেঘ ঘনায় নিরালায়
একলা বসে খেপে গ্যাছেন বাবু
আজ তোমাদের "রক্ষে ন্যাহি হ্যায়!"

Wednesday, December 24, 2014

What is it with places and conversations?

Have you noticed how some conversations get attached to particular places?
I mean real, actual places in the city that you live in.
Or lived in.
Or just visited on work.
Or on a holiday.
May be you had that conversation on phone,
Or with a co-traveller or in your mind.
Does not matter! 
These places just get attached to these conversations.
And when you rethink these,
the place gets replayed in your mind too. 

Once my friend Samik explained a thing about Compact Disks.
He said, "You must not let anybody store a video in a CD.
It mixes up the sound track with the video track."
And he added,
"These can not be isolated from each other.
These, then can no longer be used separately.
They don't give in to the editor's wishes, anymore. 
They have to be presented together. Always."

In that same way,
A highway, a fly over, a park, a subway, a hairpin turn
Get attached to conversations.
They get entwined in my head, in a strange moment of indiscretion.
Then I can't think of one without the other.
Whenever I think of these conversations, 
I see these places, in my mind's eye
And whenever I pass these places physically,
I can not help but remember these conversations.
It is uncanny! Spooks me at times!
But there is no running away from either.

You remember that new part of our city, where an elevated road has been built?
You can see a 16th century monument when you look leftwards.
You recognize that place, right?
I always remember these words whenever I pass by.
"I miss a place that is silent!
"The moment I spot that moment of tranquility, I will call you.
"The moment I am alone in that all pervasive emptiness, I will call you.
"The moment I feel it is one of those moments to do the silliest of things,
I will call you." 

These words play in my mind as I wait for that one call.
And whenever these words appear in my head, I know,
I can turn my head left-wise and spot that monument again.
Even when I am not on that elevated road. 


Then near the river, I always think of food.
That too egg rolls in particular! 
No. Don't laugh! I specifically remember this conversation about
Picking up warm rolls while I was approaching that river. 
I was very hungry that day
And when I am hungry, I repeat this ad infinitum
"I am hungry". "I am hungry". "I am very hungry."
I can not stop!
It was lovely to hear about rolls,'though I knew I could pick none. 
And every time I remember that conversation, the river appears too.

There is also that other road. Pretty nondescript.
It has no claim to fame whatsoever.
But whenever I pass by, even in my car,
I get transported to a slow moving cycle. 
The building moves ever so slowly .
Only this time, I can not hear the conversation. 
They were mostly spoken through eyes.
Or in words inaudible to the world.
And I am part of "the world" now. 

A conversation with a star, reminds me of a forest of tall trees.
I walked up a road while speaking to a star.
When I went back there after 5 long years,
I could not believe I walked that long.
All because of a conversation with a star! 

Some places remind me of my utmost efforts to explain, 
And my utter failures to do so.
Then there is that turn on the way back from office, which reminds me 
A long conversation with a new friend.
This was about a friend who did not quite remain a friend,
When I needed him.
But thankfully, the new friend remained.
And we still talk about him, at times.
Places also remind me of animated conversations to plan holidays.
I have anyway planned more than I have actually executed.

And then there are those roads going to nowhere
That keeps replaying in my mind with that conversation about nothing.
It's the conversation about nothing, that always takes me
To the road going to nowhere.

What is it with these conversations and places?
How do they get attached to each other? 
How does one disentangle them?
How do you forget some while keep some others alive forever?
I have not figured out. 
And guess what? 
I am not complaining!


Monday, November 24, 2014

আমাদের অনেকের কথা

আমি ভীতু।  আমি ভয় পাই
তোর আমার একটুখানি জায়গা কে না মুছে ফেলতে পারলে
যাদের খুশি সম্পূর্ণতা পায় না
আমি তাদের ভয় পাই।

যারা খোঁজে প্রতি কথায়, কথার দোষ
কথা শেষের আগেই ঝাঁপিয়ে পড়ে,
লন্ডভন্ড করে দেয় কথার রেশ
টুঁটি টিপে ধরে যারা প্রতিটা শব্দর, অনুভূতির
তাদের আমি  ভয় পাই।

যারা শেষ করতে পারে না আমাকে শেষ করতে পারার আনন্দ উত্সব
চলতে থাকে নানান আয়োজন, বারো মাসে তের' পার্বণ এর মতই
যারা বেঁকায় আমার শব্দ, শব্দ শিকে গাঁথবে তাই
তাদের আমি ভয় পাই।

যারা ছোট করে। বুঝিয়ে দেয় - আমি কেও না, কিছু না
যারা বোঝায় তাদের কাছে ও তাদের ছাড়া আরো সবার কাছে
আমি শুন্য, রিক্ত, "আই ডু নট ম্যাটার"
আর এই একটা কথাই বার বার বোঝাতে ফিরে ফিরে আসে
আমি তাদের ভয় পাই।


যারা একজনকে ভালবাসে কিন্তু অন্যজন কে ছিন্ন ভিন্ন করতে পিছপা নয়
যারা বলে ভালোবাসে কিন্তু তোমার ভালোর সাথে যাদের আত্মিক যোগ নেই
তাদের আমি ভয় পেতে শিখছি ......
যাদের নিজের সন্তান প্রিয় কিন্তু অন্যের সন্তানের প্রতি মমতা নেই
যারা রক্ষক শুধু নিজের টুকুর, যার গন্ডী আরও ছোট হয় প্রতিদিন
শুধু নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের মা বা বাবা
কোনদিন বা শুধুই নিজে ....
এই ক্রমশ ছোট হয়ে আসা মানুষদের আমি ভীষণ ভয় পাই।



Sunday, November 23, 2014

আমাদের অনেকের কথা (II)

আমি বড্ড ভীতু রে, ছুটি ।  আমি ভয় পাই
তোর-আমার একটুখানি জায়গাকে,
না মুছে ফেলতে পারলে, যাদের খুশি সম্পূর্ণতা পায় না
আমি তাদের ভয় পাই।

যারা খোঁজে আমার প্রতি কথায়, কথার দোষ
কথা শেষের আগেই ঝাঁপিয়ে পড়ে,
লন্ডভন্ড করে কথার রেশ
টুঁটি টিপে ধরে যারা প্রতিটা শব্দর,
আর অনুভূতির ...
জানিস ছুটি, তাদের আমি সত্যি  ভয় পাই।

যেমন ছোটপিসি শেষ করতে পারেন না, আমাকে শেষ করতে পারার উৎসব।
শুনছিস তুই, ছুটি? নাকি মনই নেই আর আমার দিকে?
চলতে থাকে নানান আয়োজন, বহু বছর ধরে
বারো মাসে তের' পার্বণ এর মতই।
আর শান্তনু বেঁকায় আমার শব্দ,
শব্দ-শিকে গাঁথবে আমায়, তাই।
ওদের দুজনকেই আমি বেশ ভয় পাই।

অনেকে আবার বড্ড ছোট করে রে!
বুঝিয়ে দেয় - আমি তাদের জন্যে কেও না, কিচ্ছুটি না।

তোর মনে আছে, কি ভীষণ চেয়েছিলাম আমি নির্ঝর কে...
নির্ঝর বুঝিয়েছিল তিল তিল ক'রে,
আমি শুন্য, রিক্ত, "আই ডু নট ম্যাটার"!
আর এটাই বোঝাতে ফিরে এসেছিল বহুবার।
আমি ওকে  ভয় পাই এখন, ছুটি।

বিভিন্ন ব্লগ, কবিতা, লেখায় দেখি, কিন্জল একজনকে ভালবাসে খুব।
দীর্ঘ দিন ধ'রে  সেই ভালবাসা ঘর করে আছে ওর বুকে,
ভালো লাগে দেখে ওর ভালবাসা।
কিন্তু অবাক লাগে, সেই একই  কিন্জল
অন্যদের ভালবাসা কে ছিন্ন-ভিন্ন  করতে পিছপা নয়!
আরও অনেককে দেখি রে ছুটি,
যারা বলে ভালোবাসে,
কিন্তু, তোর ভালোর সাথে, তাদের আত্মিক যোগ নেই।
এদেরও এখন আমি ভয় পেতে শিখছি ...

রোজ নতুন ছবি দেয় দীপা নিজের সন্তানের, কিন্তু,
অন্যের সন্তানের প্রতি মমতা শর্তাধীন।
শুভেন্দু রক্ষক শুধু নিজেরটুকুর, যার গন্ডী ছোট হয় প্রতিদিন
শুধু নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের মা বা বাবা
কোনদিন বা শুধুই নিজে ....স্ত্রী মিতাও তখন অন্য মানুষ।
এই ক্রমশ ছোট হয়ে আসা মানুষদের আমি ভীষণ ভয় পাই।

তুই ঠিকই বলেছিস ছুটি, আমি বড্ড ভীতু।
আমি বড্ড ভয় পাই।  

Who is Fumbling on Forgiveness After All?

It has been a long time since I have been musing on this topic. I wanted to write on it quite a few times but I, even I, fear being misunder...